স্পেনের ‘সৌভাগ্যের প্রতীক’ যে যুবতী

  16-07-2026 11:20AM


পিএনএস ডেস্ক: ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার পর স্পেনজুড়ে চলছে উৎসবের আমেজ। আর সেই উচ্ছ্বাসের মধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন স্প্যানিশ টেলিভিশন প্রতিবেদক সারা পোরারিয়া। কিছু স্প্যানিশ সমর্থক মজা করেই দাবি করেছেন, তিনি যেন দলের ‘সৌভাগ্যের প্রতীক’। তার উপস্থিতিতে স্পেনের বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও জোরালো হয়েছে। ২০১০ সালের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন সেমিফাইনালে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট ফ্রান্সকে ২-০ গোলে হারায়। দলের হয়ে গোল করেন মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরো। Soccer

এই জয়ের ফলে লুইস দে লা ফুয়েন্তের দল ফাইনালে জায়গা করে নিয়েছে। তাতে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা। ফ্রান্সের বিরুদ্ধে ম্যাচ শেষে সারা পোরারিয়া নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন। লাল রঙের আঁটসাঁট পোশাকে তোলা সেই ছবিগুলো দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তিনি ম্যাচ-পরবর্তী একটি সাক্ষাৎকারের অংশও শেয়ার করেন। তাতে স্পেনের বাঁ-প্রান্তের ডিফেন্ডার মার্ক কুকুরেলার সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে।

গত মাসে কুকুরেলা প্রায় ৫ কোটি ১৮ লাখ পাউন্ডে রিয়াল মাদ্রিদে যোগ দেন। প্রায় ৫৫ হাজার অনুসারী থাকা সারা পোরারিয়ার ইনস্টাগ্রাম পোস্টে ভক্তরা অসংখ্য মন্তব্য করেন। একজন লিখেছেন, ‘ফাইনালে লাল পোশাকই পরবেন। কারণ আপনি আমাদের জন্য সৌভাগ্য বয়ে আনেন।’ আরেকজন মন্তব্য করেন, ‘ধন্যবাদ সারা, আমাদের সৌভাগ্য এনে দেয়ার জন্য। আপনাকে দারুণ লাগছিল।’ তৃতীয় একজন লিখেছেন, ‘চমৎকার এবং মার্জিত।’ আরেকজনের মন্তব্য, ‘আপনি সূর্যের মতোই সুন্দর।’ আরেক সমর্থক শুধু একটি শব্দই লিখেছেন, ‘অসাধারণ!’


পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন