আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য

  16-07-2026 01:57AM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি আর্জেন্টিনা। ৬০ বছর পর ফাইনালে খেলার হাতছানি আছে ইংলিশদের সামনে। ওদিকে আর্জেন্টিনার সামনে আছে টানা দ্বিতীয় ফাইনাল নিশ্চিত করার সম্ভাবনা।

শুরুর অর্ধে দুই দল পরিষ্কার সুযোগ তেমন পায়নি। তবে খেলা হয়েছে মাঝমাঠে। সেখানে বল দখলের লড়াইয়ে একটু পরপরই দুই দল চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফাউলও হয়েছে দেদারসে, আরেকটু পরিষ্কার করে বললে ১৯টি ফাউল হয়েছে এই অর্ধে, যার ১২টি করেছে আর্জেন্টিনা, ৭টি করেছে ইংল্যান্ড।

এই সময়ে আর্জেন্টিনা ৫৮ শতাংশ বল দখলে রেখেছিল। তাদের প্রধান তারকা লিওনেল মেসিও ছিলেন নিজের ছায়া হয়ে। পানি পানের বিরতির আগে তার ফ্রি কিক জর্ডান পিকফোর্ড পাঞ্চ করে কর্নার বানান। কর্নারেও শট নেন আর্জেন্টাইন অধিনায়ক। এনজো ফার্নান্দেজ পিকফোর্ডকে ফাউল করায় সেটি কাজে লাগেনি।

৩৫ মিনিটে বিপজ্জনক জায়গা থেকে ইংল্যান্ডের ফ্রি কিক ঠেকাতে হয়েছিল আর্জেন্টিনাকে। দুই মিনিট পর ইংল্যান্ডের ফাইনাল থার্ডে তিন চারজন খেলোয়াড়ের বাধার মুখে পড়েন মেসি। এলিয়ট অ্যান্ডারসন তাকে কঠিন চ্যালেঞ্জ করে ম্যাচের প্রথম হলুদ কার্ড দেখেন। ফ্রি কিক থেকে মেসির পাস ধরে ইংল্যান্ডের বক্স থেকে ফিরে আসা বলে শট নেন এনজো। ৩৯ মিনিটে তার শক্তিশালী শট অল্পের জন্য গোলবারের ওপর দিয়ে যায়।

তিন মিনিট পর রজার্সকে পেছন থেকে টেনে ধরে হলুদ কার্ড দেখেন লিসান্দ্রো মার্টিনেজ।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন