পিএনএস ডেস্ক : নেত্রকোনার কেন্দুয়া ও মদন উপজেলার পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন নিহতের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে ও সান্ধিকোণা গ্রামের খালপাড়ে দুইজন এবং মদন উপজেলার জয়পাশা গ্রামে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত শামসুল হুমা (৫৫) কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলী ছেলে, নিহত আশরাফুল ইসলাম (২৫) একই উপজেলার ডাউকি গ্রামের বেদেনা আক্তারের ছেলে এবং নিহত রাজিব মিয়া (২৪) মদন উপজেলার জয়পাশা গ্রামের সোনালী মিয়ার ছেলে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ জানান, সকালে শামসুল হুদা পাশের মোড়াইল বিলে মাছ ধরতে যান। তখন হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং আশরাফুল ইসলাম সান্ধিকোণা গ্রামের খালের পাশে বজ্রপাতে মারা যান।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন করিম জানান, উপজেলার জয়পাশা গ্রামের ইটভাটার শ্রমিক রাজিব মিয়া সকালে বাড়ির সামনে বৃষ্টির মধ্যে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
পিএনএস /এএ
নেত্রকোনায় পৃথক বজ্রপাতে ৩ জনের প্রাণহানি
18-06-2026 09:05PM

