পিএনএস ডেস্ক : সাভারে বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) দুপুরে বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভবানীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমরান হোসেন।
তিনি বলেন, দুপুরে সাভারের বনগাঁ ইউনিয়নের কোন্ডা এলাকায় নিহতরা খেতে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। মৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পিএনএস /এএ
সাভারে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের
21-06-2026 08:19PM

