এবার ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা

  08-06-2026 06:23PM

পিএনএস ডেস্ক: ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) জানিয়েছে, প্রতিশোধ হিসেবে তারা ইসরায়েলের হাইফায় রাসায়নিক কারখানায় হামলা চালিয়েছে। আইআরজিসি আরও জানিয়েছে, ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলি’ হামলার জবাবে তারা ইসরায়েলের হাইফা শহরের একটি অনুরূপ কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

বিপ্লবী রক্ষীবাহিনী সতর্ক করে বলেছে, এই অঞ্চলে বেসামরিক এবং জ্বালানি লক্ষ্যবস্তুতে আরও হামলা হলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতিতে পড়বে।

আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, বেসামরিক লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে এবং তেল শিল্পকে নিশানা করে জায়নবাদী শত্রুরা একটি বিপজ্জনক খেলা শুরু করেছে। এর পরিধি এই অঞ্চলের সব জ্বালানি লক্ষ্যবস্তুকে অন্তর্ভুক্ত করবে এবং বিশ্ব অর্থনীতিতে এর পরিণতির দায় যুক্তরাষ্ট্রের।

সূত্র: আল জাজিরা

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন