কাবিনের এক বছর পর বিয়ের আনুষ্ঠানিকতা নাহিদ রানার

  25-07-2026 02:04AM

পিএনএস ডেস্ক: ‎বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার নাহিদ রানা জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন। পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন দেশের এই তরুণ গতিতারকা। যদিও প্রায় এক বছর আগেই কাবিন সম্পন্ন হয়। তবে এই দফায় বৃহস্পতিবার বাকি আনুষ্ঠানিকতা শেষ হয়েছে।

পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বেশ কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছায় ভরে যায় বিভিন্ন প্ল্যাটফর্ম।

আপাতত নাহিদ রানাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট থেকে ক্রিকেট সমর্থক, সবাই চিন্তায় আছেন। জিম্বাবুয়েতে চোট পাওয়া এই পেসারের স্ক্যান রিপোর্ট বিসিবি হাতে পাবে আজ (শনিবার)। এরপরই জানা যাবে আসন্ন অস্ট্রেলিয়া সফরে তিনি খেলতে পারবেন কি না।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন