প্রধানমন্ত্রী হয়ে দ্বিতীয়বারের মতো ঢাবিতে যাচ্ছেন তারেক রহমান

  13-07-2026 11:50PM

পিএনএস ডেস্ক: ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠান উদ্বোধন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর দ্বিতীয়বারের মতো সেখানে যাচ্ছেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে গত ১২ মে প্রধানমন্ত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের উদ্যোগে ‘ট্রান্সফরমিং হাইয়ার এডুকেশন ইন বাংলাদেশ: রোডম্যাপ টু সাসটেইনেবল এক্সিলেন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় অংশ নেন তারেক রহমান।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন