পিএনএস ডেস্ক: দ্বিতীয় দফা জানাজে শেষে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। রোববার (১২ জুলাই) বৈরি আবহাওয়ায় কারণে সংসদের দক্ষিণ প্লাজার টানেলে আয়োজন করা হয় দ্বিতীয় দফা জানাজার।
সংসদ মুলতবি শেষে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী, স্পিকার, বিরোধীদলীয় নেতাসহ সংসদ সদস্যরা। ছুটে আসেন তার দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। স্মৃতিচারণ করেন তার বর্ণাঢ্য কর্মজীবনের।
জানাজা শেষে ফুল দিয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর সংসদ ভবনের নির্ধারিত স্থানে সমাহিত করা হয় সাবেক এই স্পিকারকে।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার দেশব্যাপী শোক কর্মসূচি পালন করবে বিএনপি। এর আগে, রোববার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
পিএনএস/এএ
সংসদ ভবন প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত ব্যারিস্টার জমির উদ্দিন
12-07-2026 08:09PM

