বিশ্বকাপ ও ইউরোতে টানা ১০ ম্যাচ গোল নেই রোনালদোর

  18-06-2026 01:44AM

পিএনএস ডেস্ক: বিশ্ব ফুটবলে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে ধরা হয় সময়ের সেরা ফুটবলার। কিন্তু মেসি বিশ্বকাপে নিজেকে ছাপিয়ে গেলেও রোনালদো যেন এখনো নিজের ছায়া হয়েই আছেন। ২০২৬ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে পর্তুগাল ১-১ ব্যবধানে ড্র করে ১৯৭৪ সালের পর বিশ্বকাপ খেলতে আসা ডিআর কঙ্গোর বিপক্ষে।

এই ম্যাচে একদমই ভালো খেলতে পারেননি সিআর সেভেন। পুরো ম্যাচে গোলমুখে কোনো শটই নিতে পারেননি এই আল নাসর ফুটবলার।

বিশ্বকাপ কিংবা ইউরোর মত বৈশ্বিক টুর্নামেন্টে টানা ১০ ম্যাচ ধরে কোনো গোল নেই রোনালদোর। ২০২৪ ইউরো কাপে পর্তুগাল ৫ ম্যাচ খেলে যেখানে একটিও গোল করতে পারেননি তিনি।

এছাড়া, ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘানার বিপক্ষে ১টি গোল করেছিলেন। এরপর সেই টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলেও কোনো গোল পাননি এই ফুটবলার। আজকের কঙ্গোর বিপক্ষে ম্যাচ ধরলে টানা দশ ম্যাচ বড় টুর্নামেন্টে গোল নেই তার।

পর্তুগালের সোনালী প্রজন্মের অন্যতম বড় তারকা ধরা হয় রোনালদোকে। তার হাত ধরে ইউরো ও ন্যাশনস লিগ জিতলেও বিশ্বকাপ এখনো পাওয়া হয়নি। সমর্থকের প্রত্যাশা, নিজের শেষ বিশ্বকাপে হয়তো রোনালদো সেই অধরা ট্রফি জিততে সাহায্য করবেন।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন