হাইতিকে তিন ম্যাচে ১৭ গোল দিয়েছে ব্রাজিল

  19-06-2026 11:29PM

পিএনএস ডেস্ক: মরক্কোর সঙ্গে উদ্বোধনী ম্যাচে ড্র করেছে ব্রাজিল। এ নিয়ে সমালোচনা হচ্ছে। মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট হলেও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ড্র খারাপ ফলই। অনেকেই মনে করছেন, ব্রাজিল ছন্দে নেই। হাইতিও কি তাদের রুখে দিতে পারবে?

ফিলদেলফিয়া স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মোকাবেলা করবে ব্রাজিল।

এই ম্যাচের আগে ঘুরেফিরে আসছে আগের পরিসংখ্যান। হাইতির জন্য সেটা খুব সুখকর নয়। এর আগে ব্রাজিলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে হাইতি। সবশেষ ম্যাচে ২০১৬ সালের জুনে ৭-১ গোলে ব্রাজিল হারিয়েছিল এই দলটিকে।

সবমিলিয়ে ব্রাজিলের বিপক্ষে খেলা তিন ম্যাচে মোট ১৭ গোল হজম করেছে হাইতি, ফেরত দিতে পেরেছে মাত্র ১টি।

ব্রাজিল ও হাইতির মুখোমুখি তিন ম্যাচের ফল
ব্রাজিল ৪: ০ হাইতি (২১ এপ্রিল, ১৯৭৪)
ব্রাজিল ৬: ০ হাইতি (১৮ আগস্ট ২০০৪)
ব্রাজিল ৭: ১ হাইতি (৮ জুন, ২০১৬)।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন