গ্রুপে প্রথম হয়েছি অথচ কেউ অভিনন্দনও জানায়নি: পচেত্তিনো

  26-06-2026 11:20PM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপে স্বাগতিক দেশ হিসেবে প্রথম দুই ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের জন্য শেষ ম্যাচ ছিল নিয়ম রক্ষার। অন্যদিকে তুরস্কের জন্যেও এটি ছিল নিয়ম রক্ষার ম্যাচ। কেননা তারা আগের দুই ম্যাচ হেরে ইতোমধ্যে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

তবে আড়ালে নিয়ম রক্ষার কথা বললেও মাঠের লড়াইয়ে সেটির ছাপ দেখা যায়। দুই দলই জয়ের জন্য খেলেছে। শেষ সময়ের গোলে তুরস্ক ৩-২ ব্যবধানে হারায় যুক্তরাষ্ট্রকে। ম্যাচ হেরে অন্য সবার প্রতি যেন ক্ষোভ ঝাড়লেন যুক্তরাষ্ট্রের আর্জেন্টাইন কোচ পচেত্তিনো।

সংবাদ সম্মেলনে কিছুটা বিরক্ত নিয়েই পচেত্তিনো বলেন, ‘গ্রুপে প্রথম হওয়ার জন্য কেউ আমাদের অভিনন্দনও জানায়নি। আমি খুবই ইতিবাচক এবং খুশি। আমাদের লক্ষ্য ছিল গ্রুপে প্রথম হওয়া, আর আমরা সেটাই করেছি।’

তুরস্কের কাছে হার পরবর্তী নকআউট পর্বে দলের ওপর কোনো প্রভাব ফেলবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে উঠেছি। আপনাদের মনে করিয়ে দিতে হচ্ছে যে আমরা গ্রুপ জিতেছি। আগের চেয়ে এখন আমরা অনেক ভালো দল। আপনাদের প্রশ্নগুলো একটু অদ্ভুত লাগছে।’


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন