পেলেকে ছাড়িয়ে গেলেন এমবাপে

  27-06-2026 03:00AM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপ ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে তিনটি বিশ্বকাপ জেতার অনন্য রেকর্ড রয়েছে পেলের। তার মত কিংবদন্তিকে গোল ও অ্যাসিস্ট সংখ্যায় টপকে যাওয়ার অনন্য রেকর্ড গড়লেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে।

নরওয়ের বিপক্ষে দুই এসিস্ট করেছেন এমবাপে। আর এতেই তিনি ইতিহাসে নাম লেখালেন। বিশ্বকাপ ইতিহাসে মোট গোল ও এসিস্ট করার তালিকায় এমবাপে এখন দ্বিতীয়। তার গোল ১৬টি ও অ্যাসিস্ট সংখ্যা ৪টি সহ মোট ২০টি। পেলের সেখানে ১৯টি।

সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের রেকর্ড নিজের দখলে রেখেছেন মেসি। মেসির গোলসংখ্যা ১৮ টি ও অ্যাসিস্ট ৯টিসহ মোট ২৭টি গোল ও অ্যাসিস্ট রয়েছে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন