পিএনএস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ব্যাটিংয়ে-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ৩৪ রানের জয় পেয়েছে সফরকারীরা। এই জয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরাল বাংলাদেশ।
শুক্রবার (১৭ জুলাই) আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনারের ১২০ রানের জুটির পর হঠাৎ ধসে ১৩ বলে ৫ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সেখান থেকে ইয়াসির আলী ও সাইফউদ্দিনের অবিচ্ছিন্ন ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো জুটিতে ১৮৬ রানের সংগ্রহ পায় টাইগাররা।
রান তাড়ায় প্রথম ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে। মাঝে সিকান্দার রাজা ও মিল্টন সামুবার জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা দেখলেও শেষ পর্যন্ত তা হয়নি। রায়ান বার্লের ১৯ বলে ২৯ ও ইভান্সের ১৪ বলে ২৫ রানও যথেষ্ট হয়নি জয়ের জন্য। ইনিংসের দুই বল বাকি থাকতে ১৫২ রানে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। রিশাদ হোসেন ৪ উইকেট পান।
পিএনএস /এএ
সহজ জয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ
17-07-2026 08:39PM

