পিএনএস ডেস্ক: ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখানো ফুটবলারদের নিয়ে টিম অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই সেরা একাদশে জায়গা পেয়েছেন বিশ্ব ফুটবলের কয়েকজন তারকা। যেখানে আক্রমণভাগে রয়েছেন লিওনেল মেসি, আর্লিং হালান্ড ও কিলিয়ান এমবাপ্পে।
৪-৩-৩ ফরমেশনে সাজানো এই একাদশের মাঝমাঠে রয়েছেন ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, স্পেনের রদ্রি এবং ফ্রান্সের মাইকেল অলিসে। পুরো টুর্নামেন্টজুড়ে এই তিন মিডফিল্ডারের ধারাবাহিক পারফরম্যান্স তাদের সেরা একাদশে জায়গা করে দিয়েছে।
রক্ষণভাগে জায়গা পেয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া, ফ্রান্সের দায়ো উপামেকানো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং স্পেনের পেদ্রো পোরো। গোলবারের নিচে আস্থা রাখা হয়েছে কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহাকে, যিনি টুর্নামেন্টে নিজের অসাধারণ নৈপুণ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
ফিফার ২০২৬ বিশ্বকাপের সেরা একাদশ
গোলরক্ষক:
ভোজিনহা (কেপ ভার্দে)
রক্ষণভাগ:
মার্ক কুকুরেয়া (স্পেন)
দায়ো উপামেকানো (ফ্রান্স)
লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা)
পেদ্রো পোরো (স্পেন)
মাঝমাঠ:
জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
রদ্রি (স্পেন)
মাইকেল অলিসে (ফ্রান্স)
আক্রমণভাগ:
লিওনেল মেসি (আর্জেন্টিনা)
আর্লিং হালান্ড (নরওয়ে)
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)
স্পেন বিশ্বকাপ শিরোপা জয়ের পাশাপাশি এই সেরা একাদশেও সবচেয়ে বেশি তিনজন ফুটবলারের প্রতিনিধিত্ব নিশ্চিত করেছে। অন্যদিকে রানার্সআপ আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন মেসি ও লিসান্দ্রো মার্তিনেজ। এছাড়া ফ্রান্সের তিনজন, ইংল্যান্ডের একজন, নরওয়ের একজন এবং কেপ ভার্দের একজন ফুটবলার এই মর্যাদাপূর্ণ একাদশে স্থান করে নিয়েছেন।
পিএনএস/এএ
ফিফার বিশ্বকাপ সেরা একাদশে স্থান পেলেন যারা
22-07-2026 11:25PM

