পিএনএস ডেস্ক: চট্টগ্রামের মীরসরাই উপজেলায় রেললাইনে উঠে পড়া একটি বালুবাহী ট্রাককে ধাক্কা দিয়েছে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। দুর্ঘটনার পর চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
রবিবার (৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বারৈয়ারহাট রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পূর্বাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলী জানান, বারৈয়ারহাট রেলক্রসিং এলাকায় একটি বালুবাহী ট্রাক রেললাইনে উঠে পড়লে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দেয়। ট্রেনটির গতি নিয়ন্ত্রিত থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, দুর্ঘটনার পর সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে কাজ করছে। ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নিতে ও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতে কাজ শুরু হয়েছে।
পিএনএস/এমএইউ
মীরসরাইয়ে বালুর ট্রাকে ট্রেনের ধাক্কা, ঢাকা-চট্টগ্রাম রুট বন্ধ
07-06-2026 11:13AM

