পিএনএস, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে ৬ নং নোয়াখালী ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে হাতিয়া কটেজে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ছাত্রদলের নেতা-কর্মীরা সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সাংগঠনিক কার্যক্রম এবং দলীয় ঐক্য নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান, উপজেলা ছাত্রদলের সভাপতি সজীবুর রহমান সজীব, সম্পাদক করিম উদ্দিন চৌধুরী বাবুসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
৬ নং নোয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী আশ্রাফুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়।
এ বিষয়ে আশ্রাফুল ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর দলের দুঃসময়ে পাশে ছিলাম। বিগত স্বৈরাচার সরকারের সময় এই ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্ব দিয়ে এসেছেন। দল ছেড়ে একদিনের জন্য পালিয়ে যান নাই। নোয়াখালী ইউনিয়নই আমার ঘর, আমি এই ইউনিয়নেই থাকবো।
সভায় বক্তারা দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলের স্বার্থে কাজ করার আহ্বান জানান।
পিএনএস/এএ
নোয়াখালী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত
15-07-2026 07:29PM

