হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৮৯

  27-06-2026 05:31PM

পিএনএস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এই উদ্বেগজনক তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯৩। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬১৫ জন।

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে চারজন এবং ঢাকা ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে।  

গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৭৪৪ জন এবং ৪৫ জনের নিশ্চিত হামের সংক্রমণ হয়েছে। সবমিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৮৯ জন।

চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৮ হাজার ২৬৬ জন এবং নিশ্চিত হামরোগীর সংখ্যা ১১ হাজার ৫৯৪ জন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন