পিএনএস ডেস্ক: ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) সকালে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, গুলশান থানার একটি প্রতারণা মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে কোতোয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, গ্রেপ্তার আসামি মাসুকুর রহমানের বিরুদ্ধে মোহাম্মদপুর, মতিঝিলসহ বিভিন্ন থানায় অন্তত দুই ডজন মামলা রয়েছে। আসামিকে আগামীকাল বুধবার আদালতে পাঠানো হবে।
পিএনএস/রাআ
ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর রহমান গ্রেপ্তার
30-06-2026 09:25PM

