পিএনএস ডেস্ক: চলতে বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত অর্ধবার্ষিকী পৌরকর বাবদ রাজশাহী সিটি করপোরেশনকে (রাসিক) ৬০ লাখ টাকা পরিশোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)।
মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মতিয়ার রহমান রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ই-সাঈদের হাতে পৌরকরের চেক তুলে দেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে রাজশাহী সিটি করপোরেশনকে নিয়মিত কর পরিশোধের অংশ হিসেবে এ অর্থ দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ফরিদুল ইসলাম, রাসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শেখ মো. মামুনসহ বিশ্ববিদ্যালয় ও সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পিএনএস/রাআ
রাসিককে ৬০ লাখ টাকা পৌরকর দিল রাবি
30-06-2026 10:00PM

