ডিবি গুলশান বিভাগের নতুন ডিসি আনোয়ার হোসেন

  17-07-2026 01:49AM

পিএনএস ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম-পশ্চিম বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন খানকে বদলি করা হয়েছে। তাকে গোয়েন্দা (ডিবি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

গত বুধবার ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা যায়।

আনোয়ার হোসেন খান বিসিএস (পুলিশ) ক্যাডারের ২৪তম ব্যাচের কর্মকর্তা। তার বাড়ি ফরিদপুর জেলার মধুখালী উপজেলায়। তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন এবং পেশাদার কর্মকর্তা হিসেবে সহকর্মীদের মধ্যে পরিচিত।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন