পিএনএস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৬৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০), সিজানুল হক (২০), মোছা. লিপি (৩৫), মো. নিরব (২০), মোছা রুবি (৪৮), মো. রিপন (৩৬), মো. রানা খান (৩০), মো. ইসমাইল হোসেন পারভেজ (২৬), মো. জাহাঙ্গীর কবির, মো. সোহাগ (৩৫), মো. মনির হোসেন ওরফে গোজা মনির, মো. কবির (২৫), মো. সুরুজ সরকার (৩৫), আহম্মদ উল্লাহ বিপ্লব ওরফে রনি, মো. সোহাগ আলী সালমান (২২), মো. মামুনুর রহমান, মো. রমজান ইসলাম (১৯), মো. জুলফিকার আলী, মো. টুটুল আহম্মেদ বাবু ওরফে বাবু (২৭), নুরনবী (২৯), আপন (২৮), আব্দুল কুদ্দুস (২৭), হাবিব (২৭), মো. রুফাত আহম্মেদ (২৩), জ্যাকি ইসলাম আব্দুল কাদের জ্যাকি, মো. রহিম হোসেন বিশাল (২২), মো. মিজানুর রহমান (৪০), মো. হাসান মাহমুদ (২৮), মো. জাহিদুল ইসলাম (২৭), মো. আরিফ (২৩), মো. রাসেল মিয়া (২২), মো. খোকন (২২), মিরাজ হোসেন (২৪), সুজন হাওলাদার (২৪), আব্দুল্লাহ আল মামুন (৪৮), মো. আসাদ হোসেন (৫৫), মো. জাকির হোসেন (৪২), মো. চঞ্চল ওরফে মোশারফ হোসেন (২৭), মো. জাকির হোসেন বাবু (৪২), মো. পারভেজ (৩২), মো. রেজোয়ান (২২), মো. রাকিব (২৭), মো. শরীফুল ইসলাম রাতুল (২৩), এসএম সাদনান সামি (২২), মো. আশরাফুল ইসলাম (জিসান) (২১), মো. রাব্বি মিয়া (২২), মো. লিকন (২০), মো. হৃদয় মুন্সি (২৫), মো. মাইনুদ্দিন (২২), মো. ইসলাম (২০), আহমেদ সজিব (২৪), মো. হৃদয় (২০), মো. মুরাদ মাতুব্বর (২১), মো. মেহেদী মাতুব্বর (২৩), রিফাত (২১), আব্দুল্লাহ (২৪), মো. ইসরাফিল (১৮), দাড়ীওয়ালা জুয়েল ওরফে তিল্লা জুয়েল (২৯), মো. রুবেল হোসেন (২৪), মো. সালেহিন ইমতিয়াজ (২৯), মো. আনোয়ার হোসাইন (৩১), মো. দিদারুল আলম (৩০), মো. রুবেল মিয়া (৩০), মো. এরশাদ আলী (৪০), নুরুজ্জামান (৪২), আব্দুল্লাহ (২৪) ও একজন শিশু।
তেজগাঁও বিভাগের বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, গত বুধবার (১৫ জুলাই) বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তেজগাঁও থানা ছয়জন, শেরেবাংলা নগর থানা ১০ জন, মোহাম্মদপুর থানা ২১ জন, আদাবর থানা ১২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানা নয় জন ও হাতিরঝিল থানা নয়জনকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
পিএনএস/রাআ
তেজগাঁওয়ে পুলিশের অভিযানে ৬৭ জন গ্রেফতার
17-07-2026 12:43AM

