শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস

  25-07-2026 10:18PM

পিএনএস ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের পাশে আগুন লেগেছে। ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

এ বিষয়ে নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ‘আমাদের কাছে কার্গো ভিলেজে আগুন লাগার সংবাদ আসে রাত ৯টা ২০ মিনিটে। পরে ঘটনাস্থলে দুটি ইউনিট গিয়ে আগুনের কোনো অস্তিত্ব পায়নি। তবে কার্গো ভিলেজের পাশে একটি ময়লার স্তুপে ধোঁয়া দেখা যায়। সেখানে দুটি ইউনিট কাজ করছে।’

তিনি জানান, প্রাথমিকভাবে জানা যায়নি এই ধোঁয়ার সৃষ্টি কীভাবে হয়েছে। তাদের টিমের কাজ শেষ হলে ও প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন