পিএনএস ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় দ্রুতগতির লরির ধাক্কায় অন্তত ছয়জন আহত হয়েছেন। তবে, তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার (৪ জুন) রাতে পৌনে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, মহাসড়কের ঢাকামুখী লেনের ওপর দিয়ে বেপরোয়া গতিতে একটি লরি টোলপ্লাজা অংশ পার হওয়ার সময় ব্রেক ফেল করে। এতে লরিটি সামনে থাকা মাইক্রোবাস, প্রাইভেটকার ও কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রতিটি যানবাহন মুহূর্তেই দুমড়েমুচড়ে যায়। এতে দুর্ঘটনার কবলে পড়া বাহনগুলোতে থাকা অন্তত ছয়জন আহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, চলন্ত লরির ব্রেক ফেল হয়ে সামনে থাকা তিনটি প্রাইভেটকার, একটি মাইক্রোবাস এবং একটি কাভার্ডভ্যানকে সজোরে ধাক্কা দেয়। এতে প্রতিটি গাড়ির বড় ধরনের ক্ষতি হয়েছে। এই দুর্ঘটনায় ৫-৬ জন আহতের কথা শুনলেও আমরা ঘটনাস্থল পৌঁছে আহত কাউকে খুঁজে পাইনি। তবে, আমরা প্রতিটি গাড়ি আমাদের হেফাজতে রেখেছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
পিএনএস/রাআ
মেঘনা টোলপ্লাজায় পাঁচ গাড়িতে লরির ধাক্কা, আহত ৬
05-06-2026 01:53AM

