পিএনএস ডেস্ক: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আবারও ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছে। এতে চাপা পড়ে এখনো নিখোঁজ রয়েছে অন্তত ২০ জন।
বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট।
উখিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা জানিয়েছেন, এখন পর্যন্ত ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয়দের কাছে পাওয়া তথ্যমতে, আরও ২০ জনের অধিক শিক্ষার্থী মাটির নিচে চাপা পড়ে আছে।
বিস্তারিত আসছে....
পিএনএস/এএ
রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসায় পাহাড়ধস, ৫ শিক্ষার্থীর মৃত্যু
08-07-2026 04:19PM

