গাইবান্ধায় ভাতিজার হাতে চাচা খুন

  12-07-2026 11:36AM

পিএনএস ডেস্ক: গাইবান্ধার ফুলছড়িতে শাহজামাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে।

রোববার (১২ জুলাই) সকাল ১০টায় উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মাঝিপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর আগে শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জামাল মিয়া ওই এলাকার জংলু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিক ভারসাম্যহীন। কিছুদিন আগেও তিনি তার স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে আহত করেন। তার এই আচরণে শাহজামাল তাকে প্রায়ই শাসন করতেন। এর জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে তাদের ধারণা।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। খুনের সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।’


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন