পরীক্ষা খারাপ হওয়ায় তরুণীর আত্মহত্যা

  13-07-2026 03:01AM

পিএনএস ডেস্ক: রাজশাহীর দুর্গাপুরে এইচএসসি পরীক্ষা খারাপ হওয়ায় এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (১২ জুলাই) দুপুরে শয়নকক্ষের আড়ায় তার লাশ ঝুলতে দেখেন স্বজনেরা।

নিহত দিশা রানী মহন্ত (১৮) উপজেলার গুনাজিপাড়া গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে ও পুঠিয়া উপজেলার ধোগড়াকুল ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবারের সদস্যরা জানান, গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ফেল করেন দিশা। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। চলতি বছর আবারও একই বিষয়ে পরীক্ষা দেন। কিন্তু, এবারও পরীক্ষা খারাপ হয়। যে কারণে হতাশ হয়ে তিনি আত্মহত্যা করেছেন।

দূর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “পরীক্ষা খারাপ হওয়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে শুনেছি। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন