ধুনটে যমুনা নদীতে নারীর ভাসমান লাশ

  13-07-2026 06:21PM

পিএনএস, বগুড়া প্রতিনিধি : যমুনা নদী থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি এলাকায় নদীর পানিতে আবর্জনার সঙ্গে ভাসমান অবস্থায় পাওয়া গেছে নিথর দেহ।

সোমবার (১৩ জুলাই) সকাল ৭টার দিকে জেলেরা মাছ ধরতে গিয়ে ভাসমান লাশ দেখে পুলিশে খবর দেয়। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ উন্মোচনে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছিল।

স্থানীয়রা জানান, যমুনা নদীর পানিতে আবর্জনার সঙ্গে মৃত নারীর লাশ ভাসমান অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। ধারণা করা হচ্ছে, উজান থেকে স্রোতের সঙ্গে মরদেহ ভেসে এসেছে। তার পরিচয় শনাক্ত হয়নি।

ধুনট থানার উপপরিদর্শক আব্দুর রাজ্জাক জানান, এ ব্যাপারে প্রাথমিক আইনগত পদক্ষেপ হিসেবে অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। নিহত নারীর পরিচয় শনাক্ত হলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন