অপরাধ

মেয়ে সেজে বন্ধুত্বের পর ধর্ষণ করত সিরিয়াল রেপিস্ট রাব্বি

  15-04-2026 04:25PM

পিএনএস ডেস্ক : ধর্ষণের অভিযোগে রাশেদুল ইসলাম রাব্বি (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রাব্বি ট্র্যাপে ফেলে তরুণীদের ধর্ষণ করতেন বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।পুলিশ জানিয়েছে, রাশেদুল মূলত মিরপুর এলাকার মেয়েদের টার্গেট করে যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় নিজস্ব আস্তানায় নিয়ে গিয়ে যৌন নিপীড়ন ও ভিডিও ধারণ করতেন। গত দুই মাসেই এ ধরনের ১৩টি ঘটনা ঘটিয়েছেন রাব্বি।সব ভুক্তভোগীর বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে।বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব

যাত্রীবাহী বাস থেকে ৮ কেজি হেরোইন উদ্ধার

  07-04-2026 09:15PM

পিএনএস ডেস্ক: চট্টগ্রামে ধাওয়া দিয়ে যাত্রীবাহী বাস আটক করে সেখান থেকে আট কেজি হেরোইন ও ১৪ হাজার ইয়াবা জব্দ করেছে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগ (পশ্চিম) সোমবার (৭ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে বিশেষ অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করে। সেই সঙ্গে এতে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়।পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে আসা হানিফ পরিবহনের একটি বাসে মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। তখন বাসটি থামানোর সংকেত দেওয়া হলেও চালক ও তার সহকর্মীরা পালানোর

বন্দর থেকে পণ্যভর্তি কনটেইনার পাচার, ৭ ঘণ্টা পর উদ্ধার

  02-04-2026 02:17AM

পিএনএস ডেস্ক: ভুয়া নথি ব্যবহার করে চট্টগ্রাম বন্দর থেকে পাচার করা হয় পণ্যভর্তি একটি কনটেইনার। তবে ৭ ঘণ্টা পর সেটি উদ্ধার করা হয়। মঙ্গলবার (৩১ মার্চ) এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হয় বুধবার (১ এপ্রিল)। বন্দর সচিব সৈয়দ রেফায়াত হামিম বিষয়টি নিশ্চিত করেছেন। ফাহিম এটেয়ার অ্যান্ড কম্পোজিট লিমিটেডের নামে পণ্যের চালানটি আসে। এটির এজেন্ট হলো কন্টিনেন্টাল ট্রেডার্স।মঙ্গলবার রাত সাড়ে ১১টায় নগরীর হালিশহর বারনী ঘাট শাহজালাল ট্রাক টার্মিনালের পাশ থেকে কনটেইনারটি উত্তর করা হয়। এসময় কন্টেইনার পরিবহনে

বিহারি ক্যাম্প থেকে মাদক কারবারি জানে আলম গ্রেফতার

  23-03-2026 03:43PM

পিএনএস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকা বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে জানে আলম জানু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জানে আলম একজন কুখ্যাত মাদক কারবারি।রোববার (২২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা। তিনি জানান, জানে আলমের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে। এছাড়াও তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।কুখ্যাত মাদক কারবারি জানে আলম জানুকে বিহারী ক্যাম্প থেকে গ্রেফতার করা

‘পাত্রী’ চাই বিজ্ঞাপনের ফাঁদে উচ্চপদস্থ নারী কর্মকর্তা, হারালেন টাকা ও সম্ভ্রম!

  20-03-2026 12:28AM

পিএনএস ডেস্ক : পত্রিকায় পাত্রী চাই বিজ্ঞাপনের মাধ্যমে পরিচয়, পরে বিয়ের প্রলোভন— শেষ পর্যন্ত প্রতারণার শিকার হয়ে প্রায় ৮২ লাখ টাকা হারানোর অভিযোগে মামলা করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের এক নারী উপসচিব। এ ঘটনায় অভিযুক্ত মো. মনিরুজ্জামানকে আটক করে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।মামলা সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২১ অক্টোবর একটি পত্রিকায় ‘ডিভোর্সি বা বিধবা পাত্রী চাই’ শিরোনামে বিজ্ঞাপন দেন মনিরুজ্জামান।

টাকা আত্মসাতের অভিযোগে ৭ ডিবি সদস্য সাময়িক বরখাস্ত

  18-03-2026 11:16PM

পিএনএস ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি তেজগাঁও বিভাগের সাত সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে নকল টাকা উদ্ধারের আড়ালে বিপুল পরিমাণ আসল টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) ডিএমপি সদরদপ্তর থেকে এই শাস্তিমূলক আদেশ জারি করা হয়েছে।উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. আমীর খসরু স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, ডিএমপি (অধস্তন কর্মকর্তাদের শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০০৬-এর ৯(১) উপবিধি অনুযায়ী প্রশাসনিক কারণে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা

মোহাম্মদপুরে এবার ছিনতাইয়ের শিকার দুদকের মহাপরিচালক

  09-03-2026 12:35AM

পিএনএস ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে তারাবির নামাজ শেষে হাঁটাহাটি করার সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. মোতাহার হোসেন ছিনতাইয়ের শিকার হয়েছেন। দেশীয় ধারালো অস্ত্র ঠেকিয়ে তিনজন ছিনতাইকারী তার কাছে থাকা দুটি মোবাইল ফোন, নগদ টাকা ও একটি দামী ঘড়ি ছিনিয়ে নিয়ে গেছে। এ সময় তাকে মারধর করে আহত করা হয়েছে।শনিবার (৭ মার্চ) রাতে রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজের পাশে শহীদ ফাইয়াজ চত্বরে রাত সাড়ে ১০টার দিকে হাঁটাহাটির সময় ছিনতাইয়ের শিকার হন প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা।এসময় মোবাইলের

হাদি হত্যাকাণ্ড: গ্রেপ্তার দুই আসামিকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু

  08-03-2026 10:49PM

পিএনএস ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ও মূল শ্যুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর অবশেষে ভারতে গ্রেপ্তার হয়েছেন। রোববার (৮ মার্চ) বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)।বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দাদের সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুই আসামী  ভারতে গ্রেপ্তার হয়েছেন। এখন তাদেরকে আইনি

‘ভোটকেন্দ্রে নাশকতার চেষ্টা করলে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা’

  11-02-2026 06:06PM

পিএনএস ডেস্ক: আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ভোটকেন্দ্রে নাশকতা, জালভোট প্রদান, ব্যালট বাক্স ছিনতাই কিংবা ফলাফলকে কেন্দ্র করে সহিংসতার যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে সতর্কবার্তা দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগর এলাকার একটি কেন্দ্রে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচনকে ঘিরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা

রাজধানীতে বিপুল অস্ত্রসহ দীপু গ্রেপ্তার

  07-02-2026 07:53PM

পিএনএস ডেস্ক: শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপুকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৩৯৪টি গুলিসহ গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি বিশেষ দল। রাজধানীর উত্তর বাড্ডা এলাকার পোস্ট অফিস গলির তিনতলার একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, বিপুল অস্ত্র ও গুলিসহ গতকাল শুক্রবার মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলাকরাসহ