বিমানের এমডি সফিকুর রহমান গ্রেফতার

  02-02-2026 05:42PM

পিএএস ডেস্ক: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। গৃহকর্মীকে মারধরের ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

রোববার (ফেব্রুয়ারি) রাতে রাজধানীর উত্তরা–৯ নম্বর সেক্টর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে জানান, শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় বিমান বাংলাদেশের এমডিকে সফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের জানায়, একটি শিশু গৃহকর্মী কাজ করে সাফিকুর রহমানের বাসায়। তিনি দীর্ঘদিন ওই গৃহকর্মীকে মারধর করে আসছিলেন। শিশুর পরিবার এ বিষয়ে থানায় মামলা করেন। সে মামলায় সফিকুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

এএইচএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন