ভারতে বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, নিহত ৮

  18-07-2026 09:43PM

পিএনএস ডেস্ক: ভারতের গুজরাটে একটি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় অন্তত আট জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ জুলাই) বেলা সাড়ে ৩টার দিকে রাজ্যের শিল্পপ্রধান শহর আহমেদাবাদের বস্ত্রাল এলাকায় এমন ঘটনা ঘটে।

বিস্ফোরণে গুরুতর আহত হয়ে আরও অন্তত ৯ জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা দেওয়া হয়েছে।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন