জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক ১

  04-02-2026 10:08AM

পিএনএস ডেস্ক : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মোহাম্মদ ছরওয়ার আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার।

মঙ্গলবার গভীর রাতে মতিঝিল এজিবি কলোনি থেকে তাকে আটক করা হয়। তার মোবাইল ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান , ছরওয়ার আলমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা নিয়ে এসেছি। তাকে জিজ্ঞাসাবাদের পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পিএনএস /এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন