পিএনএস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ঢাকা বিভাগে একজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ এবং ১২ জন নারী।
এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৭ হাজার ৭৪৭ জন। তাদের মধ্যে ৪ হাজার ৭৪৯ জন পুরুষ এবং ২ হাজার ৯৯৭ জন নারী।
পিএনএস/এসএস
ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু
09-07-2026 08:14PM

