অজিদের বিপক্ষে জিততে হলে টাইগারদের লক্ষ্য ১৯২ রান

  11-06-2026 05:31PM


পিএনএস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। অজিদের বিপক্ষে আগে বল করতে নেমে দুর্দান্ত পারফর্ম করছিলেন টাইগার পেসাররা। তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে ১৮৭ রানেই ৮ উইকেট হারিয়ে অল আউটের দ্বারপ্রান্তে ছিল সফরকারীরা। তবে এরই মধ্যে বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। তবে মিরপুরে বৃষ্টি থেমেছে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, বিকাল ৫টা ১৫ মিনিটে আবার মাঠে গড়াবে খেলা।

বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার পর দুপুর ৩টা ৩৪ মিনিট থেকেই ওভার কাটা শুরু হয়। ফলে অস্ট্রেলিয়ার আবার ব্যাতিংয়ে নামার সভাবনা তেমন ছিল না। হলোও তাই। খেলা শুরু হলেও অজিরা আর ব্যাটিংয়ে নামছে না। ম্যাচের ওভারও কমানো হয়েছে। এখন সরাসরি ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। জিততে হলে টাইগারদের করতে হবে ৪১ ওভারে ১৯২ রান।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ১-৯ ওভার পর্যন্ত হবে প্রথম পাওয়ার প্লে, ১০ থেকে ৩৩ ওভার পর্যন্ত হবে দ্বিতীয় পাওয়ার প্লে আর ৩৪ থেকে ৪১ ওভার পর্যন্ত তৃতীয় পাওয়ার প্লে। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার করতে পারবেন।

খেলা থেমে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার সংগ্রহ ছিল ৪২ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান। খেলা বন্ধ হওয়ার মুহূর্তে ক্রিজে ছিলেন মার্নাস লাবুশেন (৫৫*) ও নাথান এলিস (২*)। এখন ম্যাচের ভাগ্য অনেকাংশে বৃষ্টির ওপর নির্ভর করছে।

ইনিংসের শুরু থেকেই অস্ট্রেলিয়ার জন্য ছিল দুঃস্বপ্নের মতো পরিস্থিতি। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিংয়ে টপ অর্ডার একেবারে ধসে পড়ে। ম্যাট শর্ট, কুপার কনোলি ও ম্যাট রেনশ দ্রুত ফিরে যাওয়ায় সফরকারীরা চাপে পড়ে যায়।

পরে জশ ইংলিস ও ক্যামেরন গ্রিন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত উইকেট পতন থামানো যায়নি। মুস্তাফিজুর রহমান তার ধারাবাহিক ফর্ম ধরে রেখে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। মাঝে মার্নাস লাবুশেন ধীরস্থির ব্যাটিংয়ে অর্ধশতক পূর্ণ করেন এবং জাভিয়ার বার্টলেটের সঙ্গে জুটি গড়ে দলকে কিছুটা সামাল দেন। বার্টলেট দ্রুত ৫২ রান করে আউট হলে আবার চাপ বেড়ে যায় অস্ট্রেলিয়ার।

বাংলাদেশ বোলারদের হয়ে তাসকিন আহমেদ নিয়েছেন ৩ উইকেট, মুস্তাফিজুর রহমানও ৩টি এবং তানভীর ইসলাম ২ উইকেট তুলে নেন।



পিএনএস/এমএইউ


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন