কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক বন্দির পলায়ন

  18-07-2026 12:58AM

পিএনএস ডেস্ক: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে মোছা. রিম্পা (২১) নামে এক আসামি পালিয়ে গেছেন। ওই আসামিকে খুঁজতে পুলিশের একাধিক টিম ২৪ ঘণ্টা ধরে তৎপরতা চালাচ্ছে।

শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন বলেন, কারাগার থেকে রিম্পা নামে একজন আসামি গতকাল রাতে পালিয়েছেন। আজ বিকেলে কারা কর্তৃপক্ষ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই আসামি মেহেরপুর জেলার গাংনী থানার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকার ধানমন্ডি থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের তিন মাসের সাজা প্রাপ্ত বন্দি।

কারা কর্তৃপক্ষ জানায়, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে মোছা. রিম্পা নামে ওই আসামিকে হঠাৎ খুঁজে পাচ্ছে না কর্তৃপক্ষ। মহিলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষীরা কারাগারের ভেতরে তল্লাশি চালায়। কারাগারের কয়েকজন মহিলা কারারক্ষী ও মেট্রন কারাগার নিয়ন্ত্রণ করেন৷ তাদের সঙ্গ দেওয়া তিনজন আসামিকে সময় অনুযায়ী বিকেল ৫টার মধ্যে লকআপে করার কথা থাকলেও বৃহস্পতিবার রাতে সেই নিয়ম পালন করা হয়নি। এই সুযোগে তিন মাসের সাজাপ্রাপ্ত রিম্প দেওয়াল টপকিয়ে পালিয়ে যান। পরে কারা কর্তৃপক্ষ শুক্রবার বিকেলে কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

কাশিমপুর মহিলা কারাগারের জেলার শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ওই আসামির পালিয়ে যাওয়া নিয়ে ব্যস্ত আছি। পরে বিষয়টি বিস্তারিত জানানো হবে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন