পিএনএস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স শুক্রবার (১৭ জুলাই) বার্বাডোজে নিজ গৃহে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।
ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচিত সোবার্স। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সোবার্সের মৃত্যুর খবর নিশ্চিত করে এক্সে লিখেছে, ‘অসাধারণ এক ইনিংসের সমাপ্তি হলো। সোবার্স আমাদের হৃদয়ে সব সময় অমলিন থাকবেন।’ সোবার্সের ক্লাব নটিংহ্যামশায়ার শোক প্রকার করেছে, ‘স্যার গ্যারি সোবার্সের মৃত্যুতে আমরা অত্যন্ত শোকাহত।’
১৯৫৪ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন সোবার্স। এ সময়ে তিনি ৮ হাজার ৩২ রান করার পাশাপাশি নিয়েছেন ২৩৫টি উইকেট। ব্যাট হাতে ২৬টি টেস্ট সেঞ্চুরি করা সোবার্সের ৫৭.৭৮ ব্যাটিং গড়ে ক্যারিয়ার শেষে করেন।
১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে অপরাজিত ৩৬৫ রানের ইনিংস খেলেছিলেন সোবার্স। তখন সেটিই ছিল টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, যা ৩৬ বছর ধরে রেকর্ড হিসেবে টিকে ছিল।
পিএনএস/রাআ
কিংবদন্তি অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
18-07-2026 01:32AM

