খেলাধূলা

প্রথম ম্যাচে তারকা ফুটবলারকে পাচ্ছে না ঘানা

  17-06-2026 10:44PM

পিএনএস ডেস্ক: এবারের বিশ্বকাপে ভিসা বিতর্ক সবচেয়ে বেশি জোরালো হয়ে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং কানাডা ফুটবল সমর্থক, দর্শক তো দূরের কথা এমনকি বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারকে পর্যন্ত ভিসা দিচ্ছে না। ইরানকে নিয়ে ঝামেলা হয়েছে। এবার জানা গেলো, কানাডা ভিসা দেয়নি ঘানার এক ফুটবলারকে। যে কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ওই ফুটবলারকে পাচ্ছে না ঘানা।দলের অভিজ্ঞ মিডফিল্ডার থমাস পার্টে কানাডায় প্রবেশের অনুমতি পাননি। কানাডা কর্তৃপক্ষ তার ভিসা আবেদন নামঞ্জুর করেছে। যার ফলে পানামার

মেসিকে 'সর্বকালের সেরা' বললেন রোনালদো

  17-06-2026 09:07PM

পিএনএস ডেস্ক: লিওনেল মেসির প্রশংসায় এবার মুখ খুললেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। আর্জেন্টাইন মহাতারকাকে সর্বকালের সেরা ফুটবলার (গোট) আখ্যা দিয়ে তিনি বলেছেন, এখন বিশ্বের উচিত এই বাস্তবতাকে মেনে নেওয়া।২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন মেসি। ৩৮ বছর বয়সে করা এই হ্যাটট্রিকের মাধ্যমে তিনি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন। একই সঙ্গে ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো

টাইগারদের উড়িয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

  17-06-2026 05:41PM

পিএনএস ডেস্ক: পরপর দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করলেও, টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। ১২০ বলে ১৩২ রানের সহট টার্গেট তাড়ায় ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।দলের হয়ে ২২ বলে চার

বাবা খুন ও ভাইয়ের সন্ধান নেই, বিশ্বকাপে তিনিই এখন ‘ইরাকের ভরসা’

  17-06-2026 05:10PM

পিএনএস ডেস্ক : চার দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে ইরাকের ফুটবল ইতিহাসে বিশ্বকাপে তোলার নায়ক তিনি। বাছাইপর্বে মেক্সিকোয় বলিভিয়ার বিপক্ষে জয়সূচক গোল করে ইরাককে বিশ্বকাপের টিকিট এনে দেন স্ট্রাইকার আইমান হুসেইন। এখন বিশ্বমঞ্চে ইরাকের এই ফুটবলারের গল্প শুধু সাফল্যের নয়, বরং বেদনা, সংগ্রাম ও অবিচল স্বপ্নেরও।মাত্র ১২ বছর বয়সে স্থানীয় একটি দলে ফুটবল খেলতে শুরু করেছিলেন আইমান। সেই সময়ই পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণের উপকরণ কিনতে গিয়ে তার বাবা সশস্ত্র গোষ্ঠীর হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এর

ব্যাটিং ব্যর্থতা; বাংলাদেশকে ১৩১ রানে আটকে রাখল অজিরা

  17-06-2026 03:53PM

পিএনএস ডেস্ক: ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম টি-টোয়েন্টিতে সুখকর হয়নি টাইগারদের ব্যাটিং অভিজ্ঞতা। চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটারদের ব্যর্থতার দিনে বাংলাদেশকে ১৩১ রানে আটকে দিয়েছে অজিরা।বুধবার (১৭ জুন) চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ১৯ ওভারে স্কোরকার্ডে ১৩১ রান যোগ করতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জয়ের জন্য

ভয়াবহ ফাউল করেও যে কারণে কার্ড পেলেন না মেসি

  17-06-2026 03:35PM

পিএনএস ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মেসির হ্যাটট্রিকে অসাধারণ জয় পেয়েছে আর্জেন্টিনা। ম্যাচ জয়ের পাশাপাশি নতুন করে ইতিহাসের পাতায় নামও লিখিয়েছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তার এই মনোমুগ্ধকর নৈপুণ্যের মাঝেও ম্যাচের একটি ঘটনায় আলোচনার জন্ম দিয়েছে।আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দির ওপর ম্যাচের প্রথম ও দ্বিতীয় গোলের মাঝামাঝি সময়ে কঠোর ট্যাকল করেন মেসি। বল নিয়ে ছুটে যাচ্ছিলেন মান্দি। তার ঠিক ডান পায়ের কাফ ও অ্যাকিলিস টেনডনে স্টাডস তুলে আঘাত করেন তিনি। এই ঘটনা দেখে শঙ্কায়

১ম টি-টোয়েন্টি : নতুন অধিনায়কের নেতৃত্বে ব্যাটিংয়ে বাংলাদেশ

  17-06-2026 01:49PM

পিএনএস ডেস্ক: ইতিহাসে প্রথমবার অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারিয়ে ফুরফুরে মেজাজে থেকে টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ পরস্পরের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। চট্টগ্রামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক তাওহীদ হৃদয়।ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। তার টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে ছিল অনিশ্চয়তা। অবশেষে সেই শঙ্কায় সত্যি হলো। প্রথম ম্যাচের একাদশে নেই এই

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

  17-06-2026 11:21AM

পিএনএস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এটি বিশ্বকাপে তার প্রথম হ্যাটট্রিক। এই গোলে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডও গড়ে ফেলেছেন আর্জেন্টাইন এ কিংবদন্তি।এই তিন গোলে বিশ্বকাপে মেসির মোট গোল সংখ্যা হয়েছে ১৬। এতে জার্মানির মিরোস্লাভ ক্লোসাের সঙ্গে সমান হয়েছেন তিনি। ক্লোসা এতদিন ধরে একাই ছিলেন বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা।বিশ্বকাপে মেসির গোলের হিসাব এ রকম। ২০০৬ সালে ১ গোল, ২০১৪ সালে ৪ গোল, ২০১৮ সালে ১ গোল, ২০২২

মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

  17-06-2026 10:33AM

পিএনএস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপে কানসাস সিটিতে গ্রুপ জে-র প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই করেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে এটি তার প্রথম হ্যাটট্রিক।ম্যাচ শুরুর মাত্র ৪ মিনিটে বল জালে পাঠান মেসি। লাউতারো মার্তিনেজের পাস থেকে বল নিয়ে আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে পরাস্ত করেন তিনি। তবে পাস রিসিভের সময় অফসাইডে থাকায় সেই গোল বাতিল হয়ে যায়। একইভাবে আলজেরিয়ার উইঙ্গার ফারেস শাইবির একটি গোলও বাতিল হয় অফসাইডে।১৬ মিনিটে আসল গোলটি পান মেসি। বক্সের বাইরে জোন

জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ফ্রান্সের

  17-06-2026 03:35AM

পিএনএস ডেস্ক: প্রথমার্ধে সেনেগাল ভয় ধরিয়ে দিয়েছিল। আর একটু হলেই গোল পেতে পারতো তারা। ফিরে আসার সম্ভাবনা ছিল ২০০২ বিশ্বকাপে হারের দুঃসহ স্মৃতি। কিন্তু এমবাপ্পে–ওলিসরা তা হতে দেননি। এমবাপ্পের রেকর্ডের দিনে উত্তর আমেরিকা বিশ্বকাপে ফ্রান্স ৩-১ গোলে সেনেগালকে হারিয়ে দারুণ সূচনা করেছে। এমবাপ্পে করেছেন একাই দুই গোল।মেটলাইফ স্টেডিয়ামে শুরু থেকে দর্শকরা উচ্ছ্বাস প্রকাশ করে যাচ্ছিলেন। সমস্বরে ‘ওলে, ওলে, ওলে’ ধ্বনি দিচ্ছিলেন। সবকিছুই যেন ফ্রান্সের জন্য। কিন্তু এমবাপ্পেরা প্রথমার্ধে সমর্থকদের মন জয়