পিএনএস ডেস্ক:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার মূল আসামি ফয়সালের দুইটি ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ১২টা ৪০ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে এ-ফোর বসুন্ধরা পেপার ক্র্যাব বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
অনুষ্ঠানে প্রাধান অতিথির বক্তব্যে শেখ মো. সাজ্জাত আলী বলেন, আমি পুলিশ কমিশনার হিসেবে যতই চেষ্টা করি আপনাদেরকে বন্ধু বানানোর পেশাগত দায়িত্ব পালনের সময় আপনারা আমাকে ছাড় দিয়েন না। আমার সহকর্মীদেরকেও আপনারা ছাড় দেন না সেটা আমার জানা। আমি চেষ্টা করে যাচ্ছি পুলিশের সাথে বিশেষ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাথে যাতে আপনাদের একটা সেতু বন্ধ থাকে। আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করবেন। কিন্তু আমার অনুরোধ সেই ক্ষেত্রে যেন কোনোরূপ বাড়াবাড়ি বা কোন ধরনের ত্রুটির কারণে আমার সহকর্মীরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। গত বছর এদেশের ইতিহাসে খুবই টার্বুলেন্ট একটি বছর ছিল।
তিনি বলেন, গত ২০২৪ সাল ছিল এক ধরনের জুলাই আন্দোলন, কিন্তু ২৫ সাল তার কনসিকোয়েন্সেস তার ফলে ২০২৫ সালটা ছিলো আরও বেশি টার্বুলেন্ট। শত শত ক্রাউড কন্ট্রোল, নানা গোষ্ঠি, বিভিন্ন মহলের দাবি দেওয়া নিয়ে রাস্তায় বের হওয়া, রাস্তায় ব্লক সৃষ্টি করা, ঘণ্টার পর ঘণ্টা ঢাকাবাসীকে রাস্তার মধ্যে বসে থাকা খুবই দুঃখজনক। যে মানুষটি অসুস্থ হাসপাতালে যেতে চাই ইমার্জেন্সিতে, যে মা-বোনের ডেলিভারির কেস তাকে অ্যাম্বুলেন্সের মধ্যে কষ্ট পেতে হয়। কিন্তু আমি কোনো ভাবেই বহুবার আমার মিডিয়া সেন্টারে আমি রিকুয়েস্ট করার পরেও আমার অনুরোধ কেউ শুনেনি। শহরবাসীর ব্যাপক দুর্ভোগ,।আমাদেরকে এই ধরনের কালচার প্র্যাকটিস থেকে বের হয়ে আসাটা খুবই জরুরি।
তিনি আরও বলেন, আপনারা এই ব্যাপারে লেখেন, যে আন্দোলন করেন গণতান্ত্রিক অধিকার গণতান্ত্রিক উপায়। কিন্তু যেখানে ট্রাফিকের এই ভয়ংকর অবস্থা সেই শহরে যদি রাস্তা ব্লক হয় মানুষের দুর্ভোগের কোনো শেষ থাকে না। আপনারা আমার সহকর্মীদের বিরুদ্ধে লিখবেন না কি করবেন জানিনা। তবে আমার এই ১৪ মাসে আমার কটি ভুল হয়েছে এটা লিখলে আমি খুশি হব।
ডিএমপি কমিশনার বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে পুলিশ ডিপার্টমেন্টে ব্যাপক রদ-বদল এবং সেই রদ-বদল লটারির মাধ্যমে হয়েছে। মফস্বলের ক্ষেত্রে ভিন্ন ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি ভিন্ন প্রতিষ্ঠান অর্গানাইজেশন উইথন দি পুলিশ ডিপার্টমেন্ট। এখানে ভোলার তমিজউদ্দিন থানার অফিসার ইনচার্জকে নিয়ে এসে গুলশানের ওসি করলে সে পারে না। সে তখন বিল্ডিং কয়তলা সেটা গুণে। মেয়েটা মোজা পরছে নাকি তার চামড়াই এরকম এইটা দেখে। সো এরূপ অবস্থার ভিতরে মফস্বল থেকে একজন অফিসার নিয়ে এসে থানায় অফিসার ইনচার্জ করলে, মোহাম্মদপুরের দিলে মাথা ঘুরে তার এ কোথায় আসলাম।
তিনি বলেন, তারপরেও আমি সিদ্ধান্ত নিলাম যে মফস্বল থেকে আনলে আপনাদেরই অসুবিধা হবে। ঢাকার অফিসার ইনচার্জ যারা ছিল কিছু বাদ দিয়ে তাদের ভিতরেই লটারি করে আমি অফিসার ইনচার্জ করেছি।
হাদি হত্যাকাণ্ডের মূল অসামি ফয়সালের ভিডিও বার্তার নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপি কমিশনার বলেন, হাদির বিষয়ে যে প্রশ্ন করা হয়েছে নো-কমেন্ট। ভিডিওটা আমরা পেয়েছি পরীক্ষা নিরীক্ষা করছি। পরীক্ষা নিরীক্ষা শেষে বক্তব্য দিব।
নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্বাচন উপলক্ষে বর্তমান প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার বিষয়ে বলব আমরা দিছি, অনেকেই চাচ্ছে। আমাদের রিসোর্স সক্ষম সক্ষমতার দিকে তাকাতে হচ্ছে। এখন আপনার জীবনের প্রতি আপনার আপনার জীবনের প্রতি কতটা হুমকি আছে এইটা আমরা এসবিকে দিয়ে যাচাই করি। যাচাই করার পরে এসবি যখন বলে যে ইয়েস এক্স, ওয়াই, জেড এর জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে তখন এসবি অথবা আমি গানম্যান দিচ্ছি। তবে বেশ কিছুজনকে গানম্যান দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনারদের বিশেষ করে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগামীতেও যদি কেউ ক্যান্ডিডেট বা ওরকম কোনো ব্যক্তি যদি জীবনের নিরাপত্তা বা ঝুঁকির কথা আমাদেরকে বলে আমরা যাচাই করে দেখে আমরা গানম্যান দিতে প্রস্তুত আছি।
এএইচএ
হাদি হত্যাকাণ্ড : ফয়সালের ভিডিও পরীক্ষা করছে ডিএমপি
03-01-2026 03:43PM

