বিপুল সংখ্যক আইফোনসহ তিন চীনা নাগরিক গ্রেফতার

  07-01-2026 09:37PM

পিএনএস ডেস্ক: বিভিন্ন মডেলের বিপুল সংখ্যক আইফোনসহ তিন চীনা নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) রাতে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান।

বার্তায় তিনি বলেন, বিভিন্ন মডেলের ৩৬৩টি আইফোন ও আইফোনের খুচরা যন্ত্রাংশসহ তিন চাইনিজ নাগরিককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি।

আগামীকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপির মিডিয়া সেন্টারে দুপুর পৌনে ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানোর কথা বলেন তিনি।

এএইচএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন