দিনাজপুরের দুই উপজেলা বিএনপির কমিটি বাতিল

  26-07-2026 11:00PM

পিএনএস ডেস্ক: দিনাজপুর জেলার পার্বতীপুর ও ফুলবাড়ী উপজেলায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কমিটি বাতিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৬ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দিনাজপুর জেলাধীন পার্বতীপুর উপজেলা এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির বিদ্যমান কমিটি বিলুপ্ত করা হয়েছে।

দলীয় কোন্দল নিরসন ও সাংগঠনিক ভিত্তি পুনর্বিন্যাসের লক্ষ্যেই কেন্দ্র থেকে এই বিলুপ্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। শিগগিরই ওই দুটি উপজেলায় বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হতে পারে।


পিএনএস/রাআ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন