পিএনএস স্পোর্টস : বিশ্বকাপ মিশন শেষে কয়েকদিন বেশ ভালই সময় কাটাচ্ছিলেন নাসির হোসেন। কিন্তু এর মধ্যেই বিসিবির ডাক। তবে বিসিবির ডাকের আগে নাসির হোসেন তার দাদীর সাথে যে রোমান্টিকতা করেছেন তা এখন জাতীয় দলের ক্রিকেটারদেরও অলোচনায়।
একদিকে উড়ে আসছে পাকিস্তান। আর তার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে ওয়ানডে টুর্নামেন্টে অংশ নিতে হবে তাকে। চার দলের এই টুর্নামেন্টে নাসির খেলবেন বিসিবি নর্থ জোনের হয়ে।
ঢাকায় রওনা হওয়ার পথে ফেসবুকে স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, গ্রামের বাড়ি থেকে ফিরছি, অনেক খারাপ লাগছে। ব্যস্ততার কারণে সবসময় দূরে থাকতে হয়।
যেতে ইচ্ছা না করলেও চলে যেতে হয়। আজকে একটু বেশিই খারাপ লাগছে। তাও ভালো লাগছে যাওয়ার আগে দাদীর কাছে দোয়া নিয়ে গেলাম।
বিদায়বেলায় দাদীর সঙ্গে কিছুটা মশকরা করলেন নাসির। শোনা যাক তার ভাষায়, ‘দাদীকে জিজ্ঞাসা করলাম, তুমি কী বিয়ে করবা? দাদী বললেন- হ্যাঁ, করব।
যখন আমি এই দুনিয়া থেকে বিদায় নেব, ওই দুনিয়াতে গিয়ে তোর দাদাকে আরেকবার বিয়ে করব। দাদীর শেষ কথা ছিল, তুমি হজ্ব করে এসো!
সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার দাদীর আশা পুরণ করতে পারি! ইন শা’আল্লাহ। আপনারা আমার দাদীর জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে অনেক ভালো রাখুক!–আমিন–।
পিএনএস/সামির/শাহাদাৎ
দাদীর সাথে নাসিরের রোমান্টিক কাণ্ড!
03-04-2015 02:15PM

