৯৯৯ নম্বরে স্ত্রীর ফোনকলে মাদকসহ আইনজীবী গ্রেপ্তার

  23-06-2026 02:09PM


পিএনএস ডেস্ক: জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে স্ত্রীর ফোন পেয়ে আইজনজীবী স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) পুলিশে জরুরি সেবার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে বলা হয়েছে, চাঁদপুর সদর থেকে গৃহীত ফোনকলে একজন নারী কলার জানান, তার স্বামী মাদক সেবন করেন এবং তাকে প্রায়ই মারধর করেন। এই মুহূর্তে বাসায় বসে মাদক সেবন করছেন এবং মাদক রয়েছে তার কাছে।

৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য চাঁদপুর সদর থানায় জানানো হয়। কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল রেদোয়ানুর রহমান এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই রাজু মিয়া।

সংবাদ পেয়ে চাঁদপুর সদর থানার এসআই আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল চাঁদপুর সদরের ৭ নম্বর ওয়ার্ডের রেলওয়ে কাঁচা কলোনীর একটি বাড়ি থেকে আইনজীবী মোহাম্মদ এমরানকে (৪৫) ১৮ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এ সংক্রান্ত পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন