পিএনএস ডেস্ক: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতির কারণে খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্রটি (সাবস্টেশন) সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
বুধবার (৮ জুলাই) বিকেল ৩টা থেকে দীঘিনালা উপজেলা এবং জনপ্রিয় পর্যটন এলাকা সাজেকে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আকস্মিক এই বিদ্যুৎ বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন ওই অঞ্চলের কয়েক হাজার গ্রাহক।
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং উজান থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে দীঘিনালা সাবস্টেশনের ট্রান্সফরমারের চারপাশ প্লাবিত হয়। পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নেয়।
উপসহকারী প্রকৌশলী মো. এরশাদ আলী জানিয়েছেন,পাহাড়ি ঢলের পানিতে উপকেন্দ্র তলিয়ে গিয়েছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ও নিরাপত্তার কথা মাথায় রেখে আমরা কেন্দ্রটি সাময়িক বন্ধ রেখেছি। বন্যার পানি নেমে গেলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত আবারও বিদ্যুৎ চালু করা হবে।
পিএনএস/এসএস
বন্যার পানিতে তলিয়ে গেছে দীঘিনালা বিদ্যুৎ উপকেন্দ্র
08-07-2026 08:53PM

