পিএনএস ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।
শুক্রবার (৫ জুন) সকাল ৬টার দিকে বেলকুচির মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এ ঘটনা ঘটে।
বেলকুচি থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির হানিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী একটি দ্রুতগামী বাস মেঘুল্লা এলাকায় বাসস্ট্যান্ডের কাছে ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যানে থাকা স্বামী-স্ত্রী ও চালকসহ মোট তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পতির মেয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
পিএনএস/এমএইউ
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩
05-06-2026 11:00AM

